Collector
লিভারপুলের দায়িত্ব নিলেন ইরাওলা | Collector
লিভারপুলের দায়িত্ব নিলেন ইরাওলা
Somoy TV

লিভারপুলের দায়িত্ব নিলেন ইরাওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক মৌসুম কাটানোর পর কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। বৃহস্পতিবার (৪ জুন) আনুষ্ঠানিকভাবে ৪৩ বছর বয়সি এই কোচের নাম ঘোষণা করে অ্যানফিল্ডের ক্লাবটি।চুক্তির মেয়াদ সম্পর্কে লিভারপুল কোনো তথ্য দেয়নি, তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন ইরাওলা। মৌসুম শেষে আরেক ইংলিশ ক্লাব বোর্নমাউথ ছেড়ে তিনি লিভারপুলে যোগ দিয়েছেন।নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইরাওলা। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত। লিভারপুল কেমন ক্লাব, তা সবাই জানে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি ক্লাব। তবে ক্লাবটির সঙ্গে জড়িয়ে যাওয়ার পর ভেতর থেকে আমার মনে হয়েছে, এটি সত্যিই এক অনন্য ক্লাব।’গত মৌসুমে বোর্নমাউথকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে তুলে আলোচনায় আসেন ইরাওলা। তার অধীনে ক্লাবটি প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে। আক্রমণাত্মক ফুটবল, হাই প্রেসিং কৌশল এবং তরুণ খেলোয়াড়দের উন্নয়নে দক্ষতার জন্য তিনি প্রশংসিত।Our new head coach pic.twitter.com/qlTrooYyDP— Liverpool FC (@LFC) June 4, 2026 আরও পড়ুন: হল্যান্ডকে কিনবেন বলে ঘোষণা রিয়ালের প্রেসিডেন্ট প্রার্থীর, ব্যবস্থা নেবে ম্যানসিটি অন্যদিকে, লিভারপুলে দ্বিতীয় মৌসুমে স্লটের সময়টা ভালো যায়নি। দলটি প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে এবং কোনো শিরোপা জিততে পারেনি। পারফরম্যান্সের অবনতি, ড্রেসিংরুমের সমস্যাসহ বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েন তিনি।ইরাওলার আগমনে নতুন করে আশাবাদী লিভারপুল সমর্থকরা। সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের সময়কার দ্রুতগতির ও আক্রমণাত্মক ফুটবলের ছাপ আবারও দেখা যাবে বলে আশা করছেন তারা।সমর্থকদের উদ্দেশে ইরাওলা বলেছেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমিও আপনাদের একজন হয়ে উঠতে চাই। আপনাদের ভালোবাসা ও অধিকার অর্জন করতে চাই, যেন আমরা সবাই মিলে সাফল্য উদ্‌যাপন করতে পারি।’অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক এই ডিফেন্ডার খেলোয়াড়ি জীবনে ৫০০-এর বেশি ম্যাচ খেলেছেন। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ—আবারও লিভারপুলকে শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনা।

Go to News Site