Collector
বিশ্ববাজারের অস্থিরতায় কমছে ক্রিপ্টোকারেন্সির দাম | Collector
বিশ্ববাজারের অস্থিরতায় কমছে ক্রিপ্টোকারেন্সির দাম
Somoy TV

বিশ্ববাজারের অস্থিরতায় কমছে ক্রিপ্টোকারেন্সির দাম

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব পড়ছে ক্রিপ্টোকারেন্সির বাজারেও। সপ্তাহের ব্যবধানে কমেছে জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম। একই ধারাবাহিকতায় দরপতন হয়েছে ইথার, সোলানা এবং বাইন্যান্সেরও।অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল মুদ্রার বাজারে প্রায় সব প্রধান ক্রিপ্টোকারেন্সির দামই নিম্নমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে বিটকয়েনের দাম কমেছে ১৫ দশমিক ০৯ শতাংশ। শুক্রবার (৫ জুন) সকালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোমুদ্রার প্রতিটির দাম ছিল ৬২ হাজার ৩২৩ মার্কিন ডলার। যা এক বছর আগের তুলনায় ৩৯ দশমিক ৮১ শতাংশ কম। আরও পড়ুন: বিশ্ববাজারের সঙ্গে দেশে স্বর্ণের দামে এত পার্থক্য কেন? বাজারের জনপ্রিয় আরেক ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। মাসের ব্যবধানে সাড়ে ২৬ শতাংশের বেশি কমে প্রতিটি ইথার বিক্রি হয়েছে ১ হাজার ৭২২ ডলার ৩৫ সেন্টে। আর এক সপ্তাহে এর দর কমেছে প্রায় ১৪ দশমিক ৪১ শতাংশ। একই সময়ে সোলানার দাম ১৭ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতিটি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৬৭ ডলার ১৬ সেন্ট। অন্যদিকে বাইন্যান্সের দামও নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহে ৭ দশমিক ৮৪ শতাংশ কমে প্রতিটি বাইন্যান্স কয়েনের মূল্য নেমে এসেছে ৫৯২ ডলার ৭ সেন্টে।

Go to News Site