Somoy TV
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে আমন ধানের জমিতে চাষ গিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে জয় বিশ্বাস (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রাম এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গোলাম আলী বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্রাক্টরের চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাক্টর দিয়ে জয় বিশ্বাস নদীর তীরবর্তী জমিতে চাষ দিচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এবং চালক জয় বিশ্বাস ট্রাক্টরের নিচে আটকা পড়েন। রাতে তার সঙ্গে আর কেউ না থাকায় বিষয়টি কেউ জানতে পারেনি।আরও পড়ুন: ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল ট্রাক্টর, কৃষক নিহত শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১১টার দিকে ওই চালকের মরদেহ উদ্ধার করে।চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, চালকের ঘুম এসে যাওয়ায় বা নদীর পাড়ের মাটি ভেঙে এ দুর্ঘটনা ঘটতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Go to News Site