Collector
মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার | Collector
মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
Jagonews24

মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন সরকারি কলেজ এলাকায় বাস যাত্রীদের হয়রানির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। যাত্রীরা হয়রানির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করায় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ তাকে চলে যেতে বললে তার সঙ্গে বাকবিতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখা থাকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’ পুলিশ জানায়, হামলায় ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর সৈয়দ মিঠুকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এইচ এম কামাল/এএইচ/এএসএম

Go to News Site