Somoy TV
নরওয়ে ২৮ বছর পর ফিফা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাধাসিধেভাবে গেলে কি আর চলে! দেশটি বেছে নিলো নিজেদের হাজার বছর আগের এক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেওয়ার উপলক্ষ্য। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফুটবলাররা ভাইকিংসের সাজে ফটোশুট করেছেন।ভাইকিং মূলত সমুদ্রযাত্রী স্ক্যান্ডিনেভীয় যোদ্ধা, বণিক এবং অভিযাত্রী। বর্তমান ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের এই অভিযাত্রীরা নতুন নতুন অঞ্চল আবিষ্কার করতেন। তারা মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত বাণিজ্যপথ গড়ে তোলেন এবং ইউরোপের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করতেন।এই ইতিহাসকে ঘিরে পরে ভাইকিংস নামে একটি টিভি সিরিজ হয়েছে, ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিস্তৃত ওই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ভাইকিংসরা ঐতিহ্যবাহী নর্স যোদ্ধাদের আদলে তৈরি পোশাক, ঢাল ও তলোয়ারসজ্জিত। যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে এই সাজেই ধরা দেন আরলিং হল্যান্ড ও তার সতীর্থরা।আরও পড়ুন: অবশেষে সুইস ফুটবলারকে যুক্তরাষ্ট্র ভিসা দিলোখ্যাতনামা আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা এই ছবিটি ওসলোতে ধারণ করা হয়। ছবিতে দেখা যায়, দলটির খেলোয়াড়রা ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে সজ্জিত হয়ে একটি ফিয়র্ডের পাশে একত্রিত হয়েছেন। পেছনে রয়েছে ভাইকিংদের ঐতিহাসিক দীর্ঘ নৌকা, যা নরওয়ের সমৃদ্ধ ইতিহাস এবং সমর্থকদের জনপ্রিয় ‘ভাইকিং রো’ ঐতিহ্যের প্রতিফলন বহন করে।ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। তবে আলোচনা পেছনে ফেলে মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে স্ক্যান্ডিনেভিয়ান দলটি বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে। তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ফলও সে রকম ইঙ্গিত করছে। বাছাইয়ে তারা শতভাগ জয়ের রেকর্ড গড়েছে। পয়েন্ট টেবিলেও ছিল সবার শীর্ষে। টুর্নামেন্টের আগে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর একটি হিসেবে তাদের বিবেচনা করা হচ্ছে।বিশ্বকাপে নরওয়ে আছে আই গ্রুপে। ১৭ জুন ইরাকের বিপক্ষে মিশন শুরু হবে তাদের। সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৭ জুন।
Go to News Site