Somoy TV
আর মাত্র ৬ দিন। ১১ জুন দিবাগত রাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মাঠে বসে খেলা দেখতে যাওয়া দর্শকদের উদ্দেশে কিছু নির্দেশনা জারি করেছে।নির্দেশনায় স্টেডিয়ামগুলোতে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। ভুভুজেলা প্লাস্টিকের তৈরি একটি শিঙা, যা দিয়ে উচ্চ শব্দ তৈরি করা যায়। এটাকে অনেকে ২০১০ বিশ্বকাপের প্রতীক বলে থাকেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় হাজার হাজার ভুভুজেলার একটানা শব্দ পুরো টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল এবং সেই বিশ্বকাপের পরিবেশকে আলাদা পরিচয় দিয়েছিল।তবে এটি এবারের বিশ্বকাপে মাঠে নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি বাঁশি, এয়ার হর্ন এবং অন্যান্য উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১২ সেন্টিমিটারের বেশি মাপের যেকোনো বাদ্যযন্ত্র স্টেডিয়ামে আনতে হলে আয়োজকদের পূর্বানুমতি লাগবে। ড্রোন এবং পুনঃব্যবহারযোগ্য পানির বোতলও নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে।আরও পড়ুন: জাতীয় সংগীত গাওয়ার আনুষ্ঠানিকতা নিয়ে ফিফার নতুন নির্দেশনাফিফার টিকিটিং নির্দেশিকায় বলা হয়েছে, নিষিদ্ধ সামগ্রীর সম্পূর্ণ তালিকার জন্য দর্শকদের স্টেডিয়াম আচরণবিধি দেখতে হবে। স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং সরকারি কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে যে কোনো বস্তু স্টেডিয়ামে আনা যাবে কি না।ফিফার আইনি নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ বিশ্বকাপের টিকিটধারী প্রত্যেক ব্যক্তিকে স্টেডিয়াম আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় ওই ব্যক্তির প্রবেশাধিকার কেড়ে নেওয়া হতে পারে, বের করে দেওয়া হতে পারে মাঠ থেকে।
Go to News Site