Collector
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল | Collector
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল
Somoy TV

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

বাংলাদেশসহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত।শুক্রবার (৫ জুন) দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন রয়েছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরও বলেন, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশ কিছু তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে, সেগুলো যাচাই হয়ে গেলে ভারত সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে। জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকরা যদি অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত, তাহলে তাদের মোকাবিলায় আমাদের আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আরও পড়ুন: পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি জোরদার তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তির প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা কার্যকর রয়েছে। আমরা এসব বিষয় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। যাচাই সম্পন্ন হলে আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের কাছে এমন বেশকিছু আবেদন পাঠানো হয়েছে। আমরা আশা করি সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।’ সূত্র: উইওন

Go to News Site