Collector
সান মারিনোর বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত | Collector
সান মারিনোর বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত
Somoy TV

সান মারিনোর বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত

সান মারিনোর বিপক্ষে টমাস ডুলির শুরুর একাদশে জায়গা পাননি শমিত সোম। তবে হামজা চৌধুরী খেলবেন শুরু থেকেই। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়াও আজ আছেন স্টার্টিং ইলেভেনে।সাবেক স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময় জাতীয় দলে জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। তবে নতুন কোচের অধীনে আবারও দলে ফিরেছেন তিনি। যদিও সান মারিনোর বিপক্ষে একাদশ সাজাতে গিয়ে গোলবারের নিচে শেষ পর্যন্ত আস্থা রাখা হয়েছে মিতুল মারমার ওপরই। রক্ষণভাগের কেন্দ্রীয় জুটিতে থাকছেন অভিজ্ঞ তপু বর্মণ ও তারিক কাজী। দুই প্রান্তের ফুলব্যাক পজিশনে সুযোগ পেয়েছেন ইসা ফয়সাল এবং সাদ উদ্দিন। দীর্ঘদিন জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও পরীক্ষিত ডিফেন্ডার হিসেবে ইসার প্রতি ভরসা রেখেছেন নতুন কোচ। বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, হামজা চৌধুরি, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম, রফিক ও শেখ মোরসালিন।

Go to News Site