Collector
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী | Collector
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী
Somoy TV

ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী

ভারতীয় হাইকমিশনার হিসেবে শিগগিরই ঢাকায় যোগদান করবেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার (৫ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন।ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬-এ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস্ অব ক্রিডেন্স গ্রহণ করেন। তিনি শিগগিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন। গত এপ্রিলের শেসের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার। ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন, যাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নয়াদিল্লির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। আরও পড়ুন: আবার দেখা হবে: বিদায়ী বার্তায় প্রণয় ভার্মা ৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

Go to News Site