Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শুক্রবার (৫ জুন) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে সময় টিভি বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন কিনা তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনে। খেলা দেখাবে বিটিভি এবং টি-স্পোর্টসও। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে আগে থেকেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পে-স্কেল নিয়ে সরকারের নীরবতা: বাস্তবায়ন নিয়ে নতুন শঙ্কা! দীর্ঘ ১১ বছরের অপেক্ষা আর প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি–সব মিলিয়ে আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের আশায় দিন গুনছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু দোরগোড়ায় বাজেট কড়া নাড়লেও সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও মেলেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। এমন এক রহস্যজনক পরিস্থিতিতে কাঙ্ক্ষিত নতুন বেতন গ্রেড আদৌ সময়মতো বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই গভীর শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ফ্রিল্যান্সারদের কেটে নেয়া উৎসে কর ফেরত নিয়ে বড় সুখবর দেশের আইটি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিদেশ থেকে আসা আয়ের ওপর কেটে নেয়া সাড়ে ৭ শতাংশ উৎসে কর পুরোপুরি বন্ধ করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল বাংলাদেশসহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত। বিস্তারিত পড়তে ক্লিক করুন। উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী, নতুন চাপ এল নিনোর— ঝুঁকিতে বাংলাদেশ রেকর্ড ভাঙা তাপদাহের মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আর জলবায়ু পরিবর্তনের কারণে এর মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর ওপর নতুন করে চাপ তৈরি করছে এল নিনো। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর, আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঝড়ে পড়ে যাওয়ার পর ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর ফের সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া সেই আলোচিত গাছটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site