Collector
নাটোরে চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোঁড়ায় যুবক আটক | Collector
নাটোরে চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোঁড়ায় যুবক আটক
Somoy TV

নাটোরে চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোঁড়ায় যুবক আটক

ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আব্দুর রব নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৫ জুন) নাটোর স্টেশনে এ ঘটনা ঘটে।পরে তাকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হয়।নাটোরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ পরিদর্শক আবু তালেব জানান, দুপুরে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছালে প্রচণ্ড ভিড়ের কারণে আসনবিহীন যাত্রী আব্দুর রব ও তার মামি শাশুড়ি ট্রেনে ওঠার চেষ্টা করে ব্যর্থ হন। আরও পড়ুন: নটোর / অর্ধেক সড়কবাতি বিকল, সন্ধ্যা নামলেই যেন ভুতুড়ে পরিবেশ!ট্রেনে থেকে যাত্রীদের সহযোগিতা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে।এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়। পরে আব্দুর রবকে আটক করা হলেও পালিয়ে যায় তার মামি শাশুড়ি। উভয়ের বাড়িই নাটোর সদর উপজেলার গোয়াডাঙ্গা গ্রামে।

Go to News Site