Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তাঁর ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তাঁর ছেলে রাশেদ মিয়া (২২)। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প চালানোর কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ছেলে রাশেদ মিয়া। কিন্তু তিনিও বিদ্যুতের Read More
Go to News Site