Collector
হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন | Collector
হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন
Somoy TV

হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।তবে কার্গো শেডে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। এ ছাড়া প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিরূপণ করা যায়নি।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গতকাল রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে (রাত ১১টা ২৭ মিনিট) কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে দুটি ইউনিটের মাত্র ১৪ মিনিটের যৌথ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন: খুমেক হাসপাতালে আগুন: সব অপারেশন বন্ধ, চরম ঝুঁকিতে শতাধিক রোগীকার্গো শেডের এই অগ্নিকাণ্ড বড় কোনো রূপ না নিলেও এটি বিমানবন্দর সংশ্লিষ্টদের মাঝে কিছুটা আতঙ্ক তৈরি করেছিল। কারণ, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।সে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটকে টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা অবিরাম চেষ্টা চালাতে হয়েছিল। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার স্বার্থে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা ও চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। তবে গতকাল রাতের অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আসায় বিমানবন্দর সচল ছিল এবং কোনো ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটেনি।

Go to News Site