Collector
চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল | Collector
চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
Jagonews24

চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে এ মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিলের ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিলকারীরা বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। এসময় মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবিও দেখা যায়। একই দিন নগরের ষোলশহর এলাকায়ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম দেখা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় হওয়া মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওতে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। এমআরএএইচ/এমকেআর

Go to News Site