Collector
১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Collector
১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Somoy TV

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ।শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ায় পৌঁছান। পরে তিনি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা এবং মাতামুহুরী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য বিবেচিত এলাকাগুলো ঘুরে দেখেন।এ সময় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া চকরিয়া ও মাতামুহুরী উপজেলা এবং পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র সচিব।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৪ জুন চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বেশ কিছু কর্মসূচি রয়েছে। সফরসূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন।এরপর তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। দুপুরে স্থানীয় সাঈদ ম্যানশনে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। চকরিয়া যাওয়ার পথে মাঝপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করার কথা রয়েছে তার।আরও পড়ুন: যে কোনো সমস্যা সমাধানে প্রাধান্য পাবে নিজ দেশের স্বার্থ: তথ্যমন্ত্রীএকইদিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সোমবার সকালে কক্সবাজারে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর এই দিনব্যাপী চকরিয়া-পেকুয়া সফর ও বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে থাকবেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Go to News Site