Collector
বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কা | Collector
বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কা
Somoy TV

বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। উরুর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রতিভাবান ফরোয়ার্ড লেনার্ট কার্ল।১৮ বছর বয়সী লেনার্ট কার্ল চলতি মৌসুমে বুন্দেস লিগার অন্যতম সেরা পারফর্মার। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হচ্ছিল তাকে। প্রতিভাবান এই ফুটবলার বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির শেষ অনুশীলন সেশনে চোট পান।বায়ার্ন মিউনিখের হয়ে খেলা কার্ল গত রোববার (৩১ মে) ফিনল্যান্ডের বিপক্ষে জার্মানির ৪-০ ব্যবধানের প্রীতি ম্যাচের জয়ে শুরু থেকেই খেলেছিলেন এবং একটি গোলে সহায়তাও করেছিলেন। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আসান ওয়েদ্রাওগো, যিনি আরবি লাইপজিগের হয়ে খেলেন।জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেন, 'লেনির জন্য আমি ভীষণ দুঃখিত। তার এবং আমাদের সবার জন্যই বিশ্বকাপ মিস করা বড় ধরনের ধাক্কা। একমাত্র সান্ত্বনা হলো সে এখনও খুবই তরুণ, সামনে তার আরও অনেক বড় টুর্নামেন্ট খেলার সুযোগ থাকবে। আমরা অবশ্যই তাকে দলে রাখতে চেয়েছিলাম।' আরও পড়ুন: তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশতিনি আরও বলেন, 'আসান ওয়েদ্রাওগোকে পেয়ে আমরা এমন একজন খেলোয়াড়কে দলে পাচ্ছি, যে লেনির মতোই আমাদের সঙ্গে দুর্দান্ত সূচনা করেছিল। সেও অসাধারণ প্রতিভাবান এবং আমরা আশা করছি সে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলবে।' কার্লের ইনজুরি আসান ওয়েদ্রাওগোর সামনে বিশ্বকাপ খেলার সুযোগ এনে দিয়েছে। ছবি: আরবি লাইপজিগযুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি জার্মানির বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ।এরপর ১৪ জুন গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন আইভরি কোস্ট এবং ২৫ জুন ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে নাগেলসমানের দল।

Go to News Site