Somoy TV
এবারের বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বড় সমালোচনা টিকিটের উচ্চমূল্য। সেখানে কিনা বিনামূল্যে টিকিট! এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এমন অবিশ্বাস্য সুযোগ পেয়ে গেলেও শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দিলো না বেশ কিছু সমর্থকের। ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত বিনামূল্যে বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়া প্রায় ৬০ জন সমর্থকের টিকিট বাতিল করেছে ফিফা।বৃহস্পতিবার (৪ মে) এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, চেকআউট প্রক্রিয়ার সময় অর্থপ্রদানের সমস্যার কারণে ওই টিকিটগুলো ‘শূন্য ডলার (০ মার্কিন ডলার)’ মূল্যে বরাদ্দ হয়েছিল।বিবৃতিতে ফিফা বলে, ‘এই ভুল এবং এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য ফিফা দুঃখ প্রকাশ করছে। সংশ্লিষ্ট সমর্থকদের চাওয়া টিকিটগুলো সংরক্ষিত রাখা হয়েছে এবং তাদের সঠিক মূল্য পরিশোধের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটল। টিকিট বিক্রয় কার্যক্রমে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আছে কি না, তা তদন্ত করছে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলস অফিস এবং নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলস অফিস।আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরানের ফুটবলাররাফিফার তথ্য অনুযায়ী, গত ২১ মে ভুল মূল্যে টিকিটগুলো বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হয়েছিল।মজার বিষয় হলো, এর তিন মাসেরও বেশি আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন যে বিশ্বকাপের ১০৪টি ম্যাচেরই টিকিট বিক্রি হয়ে গেছে।তবুও আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকিট এখনও বিক্রি করছে ফিফা। কম চাহিদাসম্পন্ন ম্যাচগুলোর টিকিটের দাম ফিফার বিতর্কিত ‘সার্জ প্রাইসিং’ মডেলের আওতায় কমবে কি না, তা এখনো স্পষ্ট নয়।ফিফা নিজস্ব পুনর্বিক্রয় (রিসেল) প্ল্যাটফর্মও চালু করেছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য টিকিট ব্যবসায়ীদের প্রভাব কমানো। তবে শুক্রবারও অনেক ম্যাচের টিকিট সহজলভ্য ছিল সিটগিকের মতো প্ল্যাটফর্মে।২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি। ফিফার দাবি, এই অতিরিক্ত আয় থেকে অর্জিত বিলিয়ন ডলার বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সদস্য ফেডারেশনগুলোর মধ্যে বিতরণ করা হবে।আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কাবিশ্বকাপ পরিচালনার অংশ হিসেবে টিকিটের মূল্য নির্ধারণ ও বিক্রির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ফিফার হাতে। আগে আয়োজক দেশগুলোর স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে যৌথভাবে এ কাজ করা হতো।২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব জয় করেছিল, তখন তারা গ্রুপ পর্বের ম্যাচের জন্য ২১ ডলার মূল্যে কয়েক লাখ টিকিট বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ এখন ফিফা ফাইনালের মাঠের সামনের সারির অফিসিয়াল টিকিট বিক্রি করছে ৩২ হাজার ৯৭০ ডলারে।
Go to News Site