Jagonews24
যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী রোববার (৭ জুন) লন্ডনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্সি ইমানুয়েল ম্যাক্রো। লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের কাছে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরান সংকট নিয়ে ব্যস্ত থাকায় ইউক্রেন ইস্যু কিছুটা পিছিয়ে পড়তে পারে ফ্রান্সের এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠক ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার ওপর চাপ বাড়ানোর অভিন্ন কর্মসূচি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার সুযোগ করে দেবে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া বর্তমানে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ব্যর্থতার মুখোমুখি। তবুও তারা ফ্রন্টলাইনে একটি প্রাণঘাতী যুদ্ধ চালিয়ে যাচ্ছে যেখানে তাদের প্রচেষ্টা সফল হচ্ছে না। এর একদিন আগে, বৃহস্পতিবার (৩ জুন) প্রকাশিত এক খোলা চিঠিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে সরাসরি সাক্ষাতের আহ্বান জানান জেলেনস্কি। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি এই বৈঠকের প্রস্তাব দেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে ওই চিঠির বিষয়ে অবহিত করা হয়েছে। ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা সবসময় ইউক্রেন এবং ক্রেমলিনের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে ছিলাম। আমি মনে করি, যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা গড়ে তোলার কাজ ইউক্রেন ও রাশিয়াকেই করতে হবে। ইউরোপীয় দেশগুলো সেই প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। অন্যদিকে, মন্টেনেগ্রো সফরকালে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেন, আমরা সংলাপের জন্য প্রস্তুত। যা অনুপস্থিত, তা হলো পুতিনের সদিচ্ছা। সূত্র: ইউরো নিউজকে এম
Go to News Site