Jagonews24
রাজধানীর বনশ্রীর এক বাসা থেকে তৌসিফ শাহরিয়ার (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তৌসিফ শাহরিয়ার ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত তৌসিফের খালু এস আলম বলেন, সকালে তৌসিফকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তৌসিফ আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু বলতে পারবো না। আরও পড়ুনমহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত পুশ ইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বনশ্রী ই ব্লকের ৩ নম্বর রোডের এক বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তৌসিফ। তার বাবার নাম আব্দুল জলিল। তৌসিফ বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর
Go to News Site