Collector
পেরেজের স্বপ্নের সেই ১৫০ মিলিয়ন ইউরোর ‘ট্রান্সফার বোমা’টি আসলে কে? | Collector
পেরেজের স্বপ্নের সেই ১৫০ মিলিয়ন ইউরোর ‘ট্রান্সফার বোমা’টি আসলে কে?
Somoy TV

পেরেজের স্বপ্নের সেই ১৫০ মিলিয়ন ইউরোর ‘ট্রান্সফার বোমা’টি আসলে কে?

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বড় দলবদলের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের অবস্থান আরও শক্তিশালী করতেই এই পরিকল্পনা নিয়েছেন তিনি। টেলিভিশন অনুষ্ঠান হরিজন্তে তিনি জানান, বিশ্বমানের এক তারকার জন্য রেকর্ড ভাঙা একটি ট্রান্সফার বিড প্রস্তুত করা হচ্ছে।তার নিজের বক্তব্য অনুযায়ী, পুনর্নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যেই কয়েকটি বড় সাইনিং নিশ্চিত করেছেন। তবে সেটি নাকি কেবল শুরু, আসল ‘ট্রান্সফার বোমা’ এখনো আসেনি।পেরেজ নিশ্চিত করেছেন যে রিয়াল মাদ্রিদ একটি ‘ক্রিস্টিয়ানো রোনালদো-সমমানের সুপারস্টার’–এর জন্য ১৫০ মিলিয়ন ইউরোর (২১৪৩ কোটি টাকা) বিড দেবে। তিনি বলেন, ‘মঙ্গলবার (৯ জুন) আমি একটি বড় চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের কাছে প্রস্তাব পাঠাব, এমন একজন খেলোয়াড়ের জন্য যিনি মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বড় সাইনিং হতে পারেন। ফি অন্তত ১৫০ মিলিয়ন ইউরো।’ ভিতিনিয়া নাকি অলিসে–পেরেজের সেই সিক্রেট সুপারস্টার কে হতে পারেন? পেরেজ তার বক্তব্যে জানিয়েছেন, এই তারকাটি আর্লিং হলান্ড, হ্যারি কেন বা মাইকেল অলিসে নন। আরও পড়ুন: প্রায় ৬০ জন সমর্থকের বিনামূল্যে পাওয়া বিশ্বকাপ টিকিট বাতিল করল ফিফাতবে, ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, উক্ত খেলোয়াড়টি বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা মাইকেল অলিসে। মাদ্রিদের সূত্রের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার রিয়াল অলিসের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে প্রস্তুত। তিনি আরও জানান, সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিপক্ষে অলিসের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পেরেজ এবং তখনই তাকে দলে টানার পরিকল্পনা করেন। কিন্তু মিডিয়ার দৃষ্টি এড়াতেই বক্তব্যে অলিসের নাম লুকিয়েছেন।তবে এই ফরাসি তারকাকে ‘আনটাচেবল’ বলে ঘোষণা দিয়েছে বায়ার্ন। গত মার্চে বায়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়েন্স জানিয়েছিলেন, ২০০ মিলিয়ন ইউরোতেও অলিসেকে ছাড়বে না ক্লাবটি। El bombazo de Florentino Pérez en #Horizonte pic.twitter.com/82TSphZGhf— Horizonte (@HorizonteCuatro) June 4, 2026 এদিকে, স্প্যানিশ রেডিও চেইন কাদেনা এসইআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, পেরেজের সেই ‘মার্কি সাইনিং’ বা প্রধান লক্ষ্য হচ্ছেন পিএসির মিডফিল্ডার ভিতিনিয়া। তাদের দাবি, এই বড় ঘোষণা তিনি রোববারের (৭ জুন) নির্বাচনের আগেই দিতে পারেন।ভিতিনিয়া বর্তমানে পিএসজির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তার সঙ্গে ক্লাবের চুক্তি আরও তিন বছর বাকি। তাই তাকে দলে আনা সহজ হবে না। তবে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত বলে জানা গেছে।স্প্যানিশ সাংবাদিক প্যাকোজো দেলগাদো বলেন, ভিতিনিয়াকে সাইন করাতে পারলে সেটি নির্বাচনের ফলও প্রায় নির্ধারণ করে দিতে পারে। তিনি মন্তব্য করেন, ‘ফ্লোরেন্তিনো যদি ভিতিনিয়াকে আনার ঘোষণা দেন, তাহলে ভোটের আগেই নির্বাচন শেষ হয়ে যাবে; এটা এক ধরনের নকআউট।’ আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরানের ফুটবলাররাসংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ট্রান্সফার পরিকল্পনার সঙ্গে জড়িত এজেন্ট হোর্হে মেন্দেস, যিনি দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ ও কোচ জোসে মরিনিয়োর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।রিপোর্টে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে স্কোয়াড শক্তিশালী করার অংশ হিসেবে ইবরাহিমা কোনাটে ফ্রি ট্রান্সফারে দলে আনতে চূড়ান্ত পর্যায়ে আছে এবং ডেনজেল ডামফ্রিসের জন্য ২০ মিলিয়ন রিলিজ ক্লজ সক্রিয় করার পরিকল্পনাও করছে।ভিতিনিয়ার সম্ভাব্য চুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে পিএসজির সঙ্গে দর কষাকষির ওপর। তিনি ক্লাবের মূল খেলোয়াড় হওয়ায় চুক্তি করা সহজ হবে না।

Go to News Site