Collector
কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, শুরু ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রম | Collector
কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, শুরু ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রম
Somoy TV

কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, শুরু ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ২ নম্বর এলাকায় আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের ব্যাপক আয়োজন। পছন্দের দল ও খেলোয়াড়দের সমর্থনে ফেস্টুন টানানো, দেয়ালিকা তৈরি এবং রাস্তার পাশের দেয়াল সাজানোর কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সমর্থকরা।শুক্রবার (৫ জুন) দুপুর থেকে এ কার্যক্রমে অংশ নেন ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার, লিটন দাশ, মোহাম্মদ শরীফ, নুরুল আমিন, মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা। তারা নিজ নিজ পছন্দের দলের পতাকা, খেলোয়াড়দের ছবি ও বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সাজিয়ে তুলছেন।ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার বলেন, 'প্রতি চার বছর পর বিশ্বকাপ এলে আমরা পছন্দের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ফেস্টুন, দেয়ালিকা এবং বিভিন্ন সাজসজ্জার কার্যক্রম পরিচালনা করি। এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও আনন্দের অংশ।'আরও পড়ুন: মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কী ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের পতাকা টাঙাচ্ছেন। ছবি: প্রতিবেদকস্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। বিভিন্ন দলের সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে নানা প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উন্মাদনা।

Go to News Site