Somoy TV
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমধর্মী জার্সি নির্মাণ কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে গাফির নামে একটি প্রতিষ্ঠান।বিশ্বকাপ উন্মাদনাকে আরও বর্ণিল ও সৃজনশীলভাবে উদযাপনের লক্ষ্যে শনিবার (৬ জুন) ধানমন্ডির গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ দিনব্যাপী এই জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রতিষ্ঠানের ত্রিশজন শিক্ষার্থী আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির থিমভিত্তিক জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করেন। যাতে বাংলাদেশী সংস্কৃতির ফিউশন করা হয়।আরও পড়ুন: কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, শুরু ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রমআগামীকাল রোববার (৭ জুন) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এসব পোশাক দিয়ে স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এতে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা, জার্সি এবং সৃজনশীল ফ্যাশন উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণ করবেন।তরুণ ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ডিজাইন দক্ষতা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।
Go to News Site