Collector
কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের | Collector
কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
Somoy TV

কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

কুড়িগ্রামে মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী ঘাতক পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছেলে দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: কুড়িগ্রামে ৫০ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি অপরদিকে, গুরুতর আহত বাবা সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘নিহতরা বাবা-ছেলে। একজন কুড়িগ্রামে ও অপরজন রংপুরে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

Go to News Site