Collector
ভোররাতে সিগারেট জ্বালানোর পর সারাঘরে ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ ৩ | Collector
ভোররাতে সিগারেট জ্বালানোর পর সারাঘরে ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ ৩
Jagonews24

ভোররাতে সিগারেট জ্বালানোর পর সারাঘরে ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ ৩

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় সিগারেট জ্বালাতে গিয়ে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। শনিবার (৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। গ্যাস লাইনের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুনউত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ভোররাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট জ্বালাতে আগুন জ্বালালে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুনের এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর

Go to News Site