Collector
হিলি সীমান্তে বিজিবির সঙ্গে দায়িত্বপালনে গ্রামপুলিশ | Collector
হিলি সীমান্তে বিজিবির সঙ্গে দায়িত্বপালনে গ্রামপুলিশ
Somoy TV

হিলি সীমান্তে বিজিবির সঙ্গে দায়িত্বপালনে গ্রামপুলিশ

ভারত থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিক পুশইনের আশঙ্কা ঠেকাতেই হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।শনিবার সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গত দুই সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশইনের চেষ্টা করছে বিএসএফ। স্থানীয় জনসাধারণের নিরাপত্তায় সর্বদাই বিজিবি দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করে আসছে এরই ধারাবাহিকতায় এখনও বিজিবি সাধারণ মানুষের কোনো ভীতি সৃষ্টি না হয়, তার জন্যই গ্রাম পুলিশকে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া জনসচেতনামূলক মাইকিংসহ জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পুশইন প্রতিরোধে গ্রামবাসী বিজিবি সঙ্গে একত্মতা ঘোষণা করেছেন। আরও পড়ুন: হিলি সীমান্তে ৫ ব্যক্তির পুশইন রুখে দিল বিজিবিহিলি স্থানীয় বাসিন্দা বাশা মিয়া বলেন, ‘ভারতীয় নাগরিকদের পুশইনের বিষয়টি সীমান্তবাসীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ সকাল থেকে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।’স্থানীয়দের দাবি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও নিশ্চিত হবে।

Go to News Site