Collector
ব্রাজিলের মান বাঁচানোর চেষ্টা ‘ডাকাত’ সদস্যের | Collector
ব্রাজিলের মান বাঁচানোর চেষ্টা ‘ডাকাত’ সদস্যের
Somoy TV

ব্রাজিলের মান বাঁচানোর চেষ্টা ‘ডাকাত’ সদস্যের

ব্রাজিল ফুটবল দলের সম্মান রক্ষা করার জন্য সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের গায়ে থাকা ব্রাজিলের জার্সির লোগো হাত দিয়ে ঢেকে রাখেন গ্রেফতার হওয়া এক ডাকাত দলের সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।শুক্রবার (৫ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে ডাকাতির প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরই একজন এই ব্রাজিলভক্ত ডাকাত।পুলিশ জানায়, বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।গ্রেফতার ব্যক্তিরা হলেন- ইমরান হোসেন, সোহেল, রাব্বী হাসান এবং মো. হালিম। আরও পড়ুন: একসঙ্গে মিলেমিশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রাপুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে চৌমুহনী এলাকার একটি বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ডাকাত দলের এই চার সদস্যকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, ২টি বার্মিজ চাকু, ১টি রেঞ্জ ও ২টি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় বিভিন্ন সময় ডাকাতি সংগঠিত করে বলে জানায় পুলিশ। এছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

Go to News Site