Collector
শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন কবে, যা জানা গেল | Collector
শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন কবে, যা জানা গেল
Somoy TV

শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন কবে, যা জানা গেল

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা চলতি সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হতে পারে। বেতন ছাড়ের প্রক্রিয়াটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে।মাউশি সূত্র জানায়, গত বুধবার (৩ জুন) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় পর্যায়ের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন এবং কলেজ পর্যায়ের ৮৮ হাজার ২৪৮ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। আরও পড়ুন: কমছে এসএসসি-এইচএসসির বিষয় ও কর্মদিবসপ্রস্তাবনা পাঠানোর পর বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত জিও (সরকারি আদেশ) জারি না হওয়ায় চলতি সপ্তাহে বেতন পাওয়া নিয়ে শিক্ষকদের মনে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। তবে মাউশির দায়িত্বশীল কর্মকর্তারা এই সংশয় উড়িয়ে দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, বেতনের ফাইলটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আগামী মঙ্গলবারের মধ্যে প্রস্তাবটি অনুমোদিত হয়ে জিও জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে মে মাসের বেতন-ভাতা তুলতে পারবেন। তবে প্রশাসনিক কোনো জটিলতায় জিও জারিতে দেরি হলে বেতন পেতে আরও কিছুটা বিলম্ব হতে পারে বলেও আভাস দেন তিনি।

Go to News Site