Collector
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২৬ | Collector
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২৬
Jagonews24

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেবে, ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। কাশ্মীর কখনো ভারতের অংশ না: জাতিসংঘে পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তান বলেছে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর কখনও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, বর্তমানে নয় এবং ভবিষ্যতেও হবে না। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে নয়াদিল্লির দাবির জবাবে পাকিস্তান এ মন্তব্য করেছে। ভারতজুড়ে বিক্ষোভের হুমকি তেলাপোকা পার্টির প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার (৬ জুন) বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে সারা ভারতে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। মিলেনিয়ালদের তুলনায় ভিন্নভাবে মদ্যপান করছে জেন-জি প্রজন্ম ভারতের মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুর কোনো বারে শুক্রবার রাতে গেলে দেখা যায়, তরুণ-তরুণীরা শুধু মদ্যপানই করছেন না, বরং পানীয়ের উৎস, উপাদান ও প্রস্তুতপ্রণালি নিয়েও আগ্রহ দেখাচ্ছেন। তারা আগের প্রজন্মের মতো শুধু মাতাল হওয়ার জন্য পান করছেন না; বরং পরিমিত ও সচেতনভাবে মদ্যপানকে বেছে নিচ্ছেন। মধ্য আফ্রিকায় প্রাণঘাতী ইবোলায় আক্রান্ত ৫০০, মৃত্যু ৮৪ জনের শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সার্বিক পর্যবেক্ষণে দেখা গেছে, মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। এই মহামারির ক্রমবর্ধমান ব্যাপকতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। খবর এএফপির। ১৭ মাসে সাড়ে চার হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গত ১৭ মাসে ৪ হাজার ৬০০–এর বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ইরানের কাছে আর ‌‘২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছে এখন আর ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের এখনো সক্ষমতা আছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোন আছে। আমি বলবো, শতাংশের হিসাবে, হয়তো তাদের ক্ষেপণাস্ত্রের ২১ থেকে ২২ শতাংশ আছে। খবর এএফপির। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে মন্ত্রীর অপসারণের দাবি জানান। সম্প্রতি অনলাইনে ঝড়তোলা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) আহ্বানে এই বিক্ষোভ হচ্ছে। সেখানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসে যোগ দিয়েছেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার মেয়রের পর থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আগাম সম্মতি নিয়েই আনুষ্ঠানিকভাবে কলকাতার মেয়র এর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ভ্লাদিমির পুতিকে খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খোলা চিঠিতে অভদ্রতার উপাদান থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে জেলেনস্কিকে ভদ্রতা শেখার আহ্বান জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার (৪ জুন) জেলেনস্কির ওই খোলা চিঠির জবাব শুক্রবার (৫ জুন) দিয়েছেন পুতিন। এমএসএম

Go to News Site