Collector
পাহাড়ে হরিণ শিকারে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হলেন কৃষক | Collector
পাহাড়ে হরিণ শিকারে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হলেন কৃষক
Jagonews24

পাহাড়ে হরিণ শিকারে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হলেন কৃষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে পাহাড়ে হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালিবাপের বাড়ি এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজনের সঙ্গে পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন জমির উদ্দিন। একপর্যায়ে অন্য এক শিকারির বন্দুক থেকে ছোড়া গুলি বা মিসফায়ারের গুলি তার শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।সঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে খিরাম চৌমুহনী এলাকার এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়। খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বলেন, গুলিবিদ্ধ অবস্থায় জমির উদ্দিনকে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হরিণ শিকারের সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, কীভাবে গুলি ছোড়া হয়েছিল এবং ঘটনার জন্য কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমআরএএইচ/এমকেআর

Go to News Site