Collector
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের পরিচালক ও আল মানাহিলের চেয়ারম্যানের সাক্ষাৎ | Collector
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের পরিচালক ও আল মানাহিলের চেয়ারম্যানের সাক্ষাৎ
Somoy TV

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের পরিচালক ও আল মানাহিলের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মুসলিম ওয়ার্ল্ড লীগের পরিচালক তুর্কি সাঈদ আলমাজদুই এবং আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আল মানাহিল নার্চার হাসপাতালের চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন।শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎএ ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Go to News Site