Collector
ইচ্ছা আর ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে যা জানালেন হৃতিক রোশন | Collector
ইচ্ছা আর ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে যা জানালেন হৃতিক রোশন
Somoy TV

ইচ্ছা আর ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে যা জানালেন হৃতিক রোশন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি পোস্ট দিয়েছেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃতিক রোশন। ক্যারিয়ারে নতুন চমক আনতে সিনেমায় আদর্শ নায়ক চরিত্রের গণ্ডি থেকে বেরিয়ে এবার ধূসর বা খলচরিত্রে অভিনয় করার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি হৃতিক তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রাতের প্যারিসের একটি রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছেন অভিনেতা। ক্যাপশনে মনের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন হৃতিক। লেখেন,এইমাত্র আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি ঠিক কী ধরনের চরিত্র খুঁজছি। যখন উত্তরটা আমার মাথায় এলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। ‘লাক বাই চান্স’ সিনেমার জাফরের কথা মনে আছে? ঠিক ওই রকম চরিত্র। এখানেই থামেননি অভিনেতা। পরিচালকদের ওপর কিছুটা ক্ষোভ প্রকাশ করে নায়ক আরও লেখেন,এই ধরনের কোনো চরিত্র পেলে আমি লুফে নেবো। কিন্তু পরিচালকেরা আমাকে শুধু ভালো ছেলের চরিত্রেই দেখতে চান। দুঃখজনক। ইনস্টাগ্রামে হৃতিকের এ আক্ষেপের পোস্ট দেখা মাত্রই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান পরিচালক জোয়া আখতার। কমেন্ট সেকশনে হৃতিককে সরাসরি কফির আমন্ত্রণ জানিয়ে জোয়া লেখেন,চলো, তবে কফি খেতে খেতে আলোচনাটা সেরে ফেলা যাক। পরিচালকের এ মন্তব্য বলেউডের নতুন কোনো বিগ বাজেটের প্রজেক্টের জল্পনা উসকে দিয়েছে। প্রিয় অভিনেতার নতুন এ পোস্ট বড় পর্দায় নায়কের চমকের ইঙ্গিত দেয়ায় তা দেখায় উচ্ছ্বসিত হৃতিক ভক্তরাও। নেটিজেনদের একাংশ আশা করছেন, নেতিবাচক চরিত্রনির্ভর সিনেমা ‘ডন থ্রি’তে রণবীর সিংয়ের পরিবর্তে প্রধান চরিত্রে দেখা মিলতে পারে হৃতিকের। তবে এ বিষয়ে পোস্টে সরাসরি কোনো মন্তব্য প্রকাশ করেননি অভিনেতা। আরও পড়ুন: ৩ হাজার ৫৫০টি সিঁড়ি পার হয়ে যে কারণে মন্দিরে পৌঁছালেন জাহ্নবী কাপুর বর্তমানে সুপারহিরো সিনেমা ‘ক্রিশ ৪’-এ পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন হৃতিক। এ সিনেমায় পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রের অভিনয়েও দেখা যাবে তাকে। এদিকে প্রাইম ভিডিওর জন্য মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি থ্রিলার সিরিজ ‘স্টর্ম’ প্রযোজনা করে ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবেও নাম লেখানোর পথে হাঁটছেন বলিউডের ‘কহোনা পেয়ার হে’ খ্যাত এ হার্টথ্রব অভিনেতা। আরও পড়ুন: মা হওয়ার খবর জানালেন বুবলী, এখনও নীরব শাকিব খান

Go to News Site