Collector
পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যুবক নিহত | Collector
পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যুবক নিহত
Somoy TV

পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের ধাক্কায় হারুন গাজী (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।শনিবার (৬ জুন) রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহত হারুন মনিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ যাত্রী নিয়ে কলাপাড়ায় যাচ্ছিল। এ সময় কলাপাড়া সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হন।আরও পড়ুন: মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধস্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক গুরুতর ৮ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। পরে রাত ১১টার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Go to News Site