Somoy TV
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে বহিরাগতদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, লাইট ও অন্যান্য আসবাবপত্র। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।শনিবার (৬ জুন) রাত ৯টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে প্রবেশের বিষয়ে বহিরাগত কয়েকজনের সঙ্গে দায়িত্বরতদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উত্তেজিত কয়েকজন অনুষ্ঠানস্থলের বাইরে থাকা চেয়ার, লাইট ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করলে তাদের আহত করা হয়।আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুনপরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, শতবর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে রাতে আধুনিক স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। সংঘর্ষের ঘটনায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান পুনরায় চালু রাখা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
Go to News Site