Collector
সরবরাহ বাড়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম | Collector
সরবরাহ বাড়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম
Somoy TV

সরবরাহ বাড়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম

নেত্রকোনার পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে দাম কমে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।রোববার (৭ জুন) নেত্রকোনার মেছুয়া পাইকারি সবজির বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে প্রকারভেদে বিভিন্ন সবজি পাইকারি পর্যায়ে ২০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লতিকচু ২৫ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, শষা ২৫ টাকা, বেগুন ২৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৪০ টাকা এবং ফুলকপি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব সবজির দাম সাধারণত ১০ থেকে ২০ টাকা বেশি থাকে। আরও পড়ুন: বাড়ল চালের দাম সবজির মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে কাঁচা মরিচে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ঈদের আগে সবজির দাম কমে গেলেও এখনো তা বাড়েনি। ফলে পচনশীল পণ্য হওয়ায় অনেক পাইকারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম কম থাকায় বিক্রি বাড়ছে এবং তারা স্থানীয় বাজারে কিছুটা লাভে পণ্য বিক্রি করতে পারছেন। তবে বাজারে মূল্য নির্ধারণ নিয়ে কিছু অভিযোগও রয়েছে। ক্রেতাদের দাবি, ট্রাক থেকে সবজি নামানোর সময় পাইকাররা এক ধরনের দাম বললেও কেনাবেচার সময় অনেক ক্ষেত্রে বেশি দাম দাবি করেন। এতে ক্রেতারা বিভ্রান্তির মধ্যে পড়েন।

Go to News Site