Jagonews24
ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরাক ফুটবল দল। তবে এখন দেশটির তারকা স্ট্রাইকার আয়মান হুসেন পড়েছেন বিড়ম্বনায়। যুক্তরাষ্ট্রে পৌঁছে বিমানবন্দরে তাকে ৭ ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে নিশ্চিত করেছে ইরাক ফুটবলের এক কর্মকর্তা। ইরাকের দলের গুরুত্বপূর্ণ সদস্য আয়মান। তার গোলেই বিশ্বকাপ বাছাই পর্বের বাঁধা টপকায় ইরাক। শিকাগোর ও\'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার দীর্ঘক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। অন্যদিকে ইরাকের জাতীয় দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদের পরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের সময় হুসেইনের ফোনও পরীক্ষা করা হয় বলে জানানো হয়েছে। তবে ইরাক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। পরে জানা যায়, মার্কিন প্রশাসনের ভুলের কারণে পুরো ঘটনাটি ঘটেছে। আয়মান হুসাইনের নামের সঙ্গে মিল থাকা অন্য এক সন্দেহভাজন নাগরিকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। নাম একই হওয়ায় তাকে ভুল করে আটকে ফেলা হয়। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা বুঝতে পেরে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও আইনি মারপ্যাঁচে তা সম্ভব হয়নি বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা ইরাক দলের প্রস্তুতিতে চাপ তৈরি করতে পারে। দলটি এবার ৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে। ইরাক বিশ্বকাপে ‘আই’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। আইএন
Go to News Site