Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত চৈতন্য গোয়ালা ও আটক সুমন প্রধান (৪২) একই চা বাগানের শ্রমিক এবং প্রতিবেশী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুমন প্রধানের মেয়েকে উত্যক্ত করার অভিযোগ ওঠে চৈতন্য গোয়ালার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ Read More
Go to News Site