Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদেশ্বরের কানিশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদির আহমদ উপজেলার শরীফ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামবাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কানিশাইল এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে কাদির আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একইদিন দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক Read More
Go to News Site