Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি সংকট দেখিয়ে দুই মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসের তিনটি ট্রিপ। এর মধ্যে রয়েছে বিকেল ৫টা ১০ মিনিট, রাত ৭টা ১০ মিনিট ও রাত ৮টার ট্রিপ। ট্রিপগুলো চালু না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৭ জুন) বাসের রুট ও ট্রিপের নতুন সময়সূচি প্রকাশ করেছে শাবিপ্রবির পরিবহন দপ্তর। সময়সূচিতে গত ১২ এপ্রিল দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কর্তৃক দেওয়া নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে বন্ধ রাখা তিনটি ট্রিপ চালু করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের Read More
Go to News Site