Collector
Giriş Yap
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ ছাড়লেন নাসের এজাজ বিজয় | Collector
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ ছাড়লেন নাসের এজাজ বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ ছাড়লেন নাসের এজাজ বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় পদত্যাগ করেছেন। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে ব্যাংকটি। সোমবার (৮ জুন) স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় নয় বছর ধরে বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে নাসের এজাজ বিজয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হওয়া এ পদত্যাগের পরও তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যাংকটির সঙ্গে তার তিন দশকেরও বেশি সময়ের পেশাগত সম্পর্ক অব্যাহত থাকবে। আরও পড়ুনব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নিতে চায় সরকার ১০ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ২২.২১ বিলিয়ন ডলার  নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হক অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০১৭ সালের নভেম্বরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব নেন নাসের এজাজ বিজয়। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডে ৩৩ বছরের বেশি কর্মজীবনে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অডিট কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ইএআর/কেএসআর

Go to News Site