Collector
Giriş Yap
গুলশান থেকে ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার | Collector
গুলশান থেকে ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার

গুলশান থেকে ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। টিটি/এমআইএইচএস

Go to News Site