Jagonews24
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ রফিক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের দুই যাত্রী আহত হন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন। নিহত রফিক ময়মনসিংহ সদরের নুর আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)। আরও পড়ুনচট্টগ্রামে মিছিল করলো নিষিদ্ধ ছাত্রলীগ, আসামি হলেন দুই কাতার প্রবাসী কার্গো শেডে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি, সকালেই প্রতিবেদন হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল বলেন, সকাল ৬টার দিকে মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই বাসের চালকের সহকারী মোহাম্মদ রফিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/টিটি/কেএসআর
Go to News Site