Collector
হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার | Collector
হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার
Jagonews24

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল করিম (২৮)। তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, তিনি স্থানীয় ছাত্রলীগের একজন কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিল-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার পুলিশ রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার বেলা ১১টার দিকে জানান, গ্রেফতার আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমআরএম

Go to News Site