Collector
মেক্সিকো পৌঁছে ফিফার সমালোচনায় ইরানের ডিফেন্ডার | Collector
মেক্সিকো পৌঁছে ফিফার সমালোচনায় ইরানের ডিফেন্ডার
Jagonews24

মেক্সিকো পৌঁছে ফিফার সমালোচনায় ইরানের ডিফেন্ডার

যুদ্ধের কারণে ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের অংশগ্রহণ নিয়ে ছিল জটিলতা। নিজেদের ম্যাচগুলো অন্য আয়োজক দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও জানিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু সেটি হয়নি। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে অংশ নেবে কিনা, এই প্রশ্নটাই দেখা দিয়েছিল বড় আকারে। কিছুদিন আগে জানা যায়, দলটি অংশ নিচ্ছে বিশ্বকাপে। ঘোষণা করেছে স্কোয়াডও।  মেক্সিকোতে পৌঁছানোর পর ইরানের ডিফেন্ডার এহসান হজসাফি ক্ষোভ ঝেড়েছেন ফিফার ওপর। দেশটির স্কোয়াডের বেশ কিছু সদস্য এখনো যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় তিনি ফিফার সমালোচনা করছেন তিনি। বিশ্বকাপের বাকি আর মাত্র ৩ দিন। এখনও অনেকেই ভিসা পাননি দলটির স্কোয়াডের। আগেই ভিসা প্রক্রিয়ায় সমস্যার কারণে ইরান তাদের প্রশিক্ষণ ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নিয়ে যায়, যা ক্যালিফোর্নিয়ার সীমান্তে অবস্থিত। ইরানের অধিনায়ক হাজসাফি বলেন, ‘প্রথমেই আমরা খুশি যে দলটি অবশেষে পৌঁছাতে পেরেছে, এজন্য আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ, দলের অবস্থা খুবই ভালো।’ তিনি আরও বলেন, ‘যা কিছু ঘটেছে, তারপর অবশেষে ভিসা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমার ফিফার প্রতি একটি অভিযোগ আছে। কেন এত দেরি হলো? আমার জানা মতে, শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজন সদস্যের ভিসা দেওয়া হয়েছে।’ ইরান দলের কিছু সদস্য এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যদিও দলটি লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে ম্যাচ খেলবে। তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়াত মোম্বেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহদি মোহাম্মাদ নাবি। হাজসাফি বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য, যারা দলের ভেতরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারা ভিসা পাননি। এর মধ্যে টিম ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং মিডিয়া ডিরেক্টরও আছেন। এরা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।’ ফিফার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুতই যেন এই সমস্যা সমাধান হয়। তবে এটি এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না যে, ইরানের কোচ আমির ঘালেনুইকে উল্লেখ করেছেন কিনা ভিসা না পাওয়াদের কথা বলতে গিয়ে। তবে ৬২ বছর বয়সী এই কোচের ভিসা অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। দলটির মেক্সিকো যাত্রার আগে তাকে টিম বাসের সঙ্গে দেখা গেছে। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ইরান। আগামী ১৬ জুন প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। বেলজিয়ামের বিপক্ষে ২২ জুন এবং মিশরের মুখোমুখি হবে ২৭ জুন। গ্রুপ পর্বে দ্বিতীয় হলে ৩ জুলাই টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আইএন

Go to News Site