Jagonews24
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও আরোহী মারা যান। হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে যায়। জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম
Go to News Site