Collector
নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার | Collector
নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Jagonews24

নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে পরিবারসহ গোসলে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র তীর্থ সাহা (১৭)। শনিবার (৬ জুন) সকালে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার দীপক সাহার ছেলে। জানা গেছে, শুক্রবার বিকেলে তীর্থ তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ বেশ কয়েকজন মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তীর্থ সাহা নিখোঁজ হয়। সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে শুক্রবার (৫ জুন)। বেলা শেষে অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান সাময়িক স্থগিত করে। পুনরায় অভিযান শুরু করে শনিবার (৬ জুন) ভোরে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করে। সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এফএ/এএসএম

Go to News Site