Jagonews24
চিত্রনায়িকা শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের একটি রহস্যময় ফেসবুক পোস্ট। শুক্রবার (৫ জুন) মধ্যরাতে নিজের ফেসবুক ওয়ালে মিষ্টি জান্নাত শাকিব খান ও শবনম বুবলীকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’ তবে এখানেই শেষ নয়। পোস্টের আরেক অংশে তিনি আরও লেখেন, ‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। ফলে বিষয়টি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এর আগে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে কন্যাসন্তান জন্মের খবর জানান শবনম বুবলী। তিনি জানান, গত ১১ মে তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে নবজাতকের নাম উল্লেখ করা হয় এবং শাকিব খান ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীকে ঘিরে নানা গুঞ্জন চলছিল। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। একই সময়ে অভিনয় ও গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে তুলনামূলকভাবে কম দেখা গেছে। আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম: ফারুকীশাকিব খানের জন্য দুঃসংবাদ উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। পরে ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। এমএমএফ/এএসএম
Go to News Site