Collector
বিষধর সাপ আতঙ্কে ফিফায় অভিযোগ করলো সুইজারল্যান্ড | Collector
বিষধর সাপ আতঙ্কে ফিফায় অভিযোগ করলো সুইজারল্যান্ড
Jagonews24

বিষধর সাপ আতঙ্কে ফিফায় অভিযোগ করলো সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হওয়া এবারের বিশ্বকাপ নানা দিক থেকে আলোচনার জন্ম দিচ্ছে। সমর্থকদের ভিসা না দেওয়া, অতিরিক্ত গরমসহ বেশ কিছু ঝামেলায় পড়তে হয়েছে সমর্থক ও ফুটবলারদের। এবার নতুন করে সাপ আতঙ্ক ধরা দিয়েছে ফুটবলারদের মাঝে। সুইজারল্যান্ডের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে নিজেদের ক্যাম্প গেড়েছে। সেই ক্যাম্পের পাশেই সাপদের আঁতুড়ঘর। আর সেটা নিয়েই ফিফায় অভিযোগ জানিয়েছে সুইসরা। যুক্তরাষ্ট্রের অত্যধিক গরমে রীতিমত বিধ্বস্ত অবস্থায় আছে শীত প্রধান অঞ্চলের দেশ সুইজারল্যান্ডের ফুটবলাররা। কিন্তু গরমের থেকেও সাপের আতঙ্ক তাদের বেশি আতঙ্কিত করছে। সুইজারল্যান্ডের অফিশিয়াল ‘এক্স’ একাউন্টে সাপের অবস্থান নিয়ে ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতে তারা গোলকিপারদের অবস্থান এবং ব্যায়ামাগারের অবস্থান দেখিয়েছে তারা। ব্যায়ামাগারের পাশেই ড্রেসিং রুম রয়েছে তাদের। সান দিয়েগো ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের তথ্য অনুযায়ী চার রকমের বিষধর সাপের অবস্থান রয়েছে ট্রেনিং ক্যাম্পের পাশেই। আর সবগুলোই বিষধর র‌্যাটেল স্ন্যাক। সান দিয়েগোতে সবচেয়ে বেশি দেখা যায় ক্রোতালুস হেলারি প্রজাতির র‌্যাটেল স্ন্যাকদের। আর এই সাপ নিয়েই রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফায় অভিযোগ জানিয়েছে সুইসরা। তবে সাপ নিয়ে শুধু সুইজারল্যান্ডই একা আতঙ্কে আছে ব্যাপারটা তা নয়। নরওয়ে ফুটবল দলও তাদের ক্যাম্প নর্থ ক্যারোলিনার গ্রেনসবোরোতে অবস্থিত গ্রান্ডওভার রিসোর্ট এন্ড স্পা-তে সাপের অস্তিত্ব নিয়ে ইতোমধ্যে অফিশিয়ালদের জানিয়েছে। নরওয়ের মিডফিল্ডার ক্রিস্টিয়ান থরস্টভেট বলেন, ‘এমন খবর শুনে কেউ খুশি হতে পারে না।’ সুইজারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচে লড়বে স্বাগতিক কানাডা, বসনিয়া ও কাতারের বিপক্ষে। অন্যদিকে নরওয়ে খেলবে ইরাক, সেনেগাল ও টুর্নামেন্টের হট ফেবারিট ফ্রান্সের বিপক্ষে। আরআর/আইএন

Go to News Site