Collector
বিশ্বকাপ ফুটবলের আনন্দ দ্বিগুণ করতে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ | Collector
বিশ্বকাপ ফুটবলের আনন্দ দ্বিগুণ করতে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
Jagonews24

বিশ্বকাপ ফুটবলের আনন্দ দ্বিগুণ করতে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবলের। পুরো বিশ্ব যার জন্য উন্মুখ হয়ে আছে। চলছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক-বিতর্ক। জার্সি কেনার সঙ্গে চলছে এবারের বিশ্বকাপের খুটিনাটি নানান বিষয় নিয়ে আলোচনা। এবার সেই ফুটবলপ্রেমীদের জন্য নতুন সুসংবাদ আনলো হোয়াটসঅ্যাপ। ফুটবল বিশ্বকাপকে আরও উপভোগ্য করার জন্য একাধিক নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে আনা এই আপডেটগুলোর লক্ষ্য হলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টুর্নামেন্টের উন্মাদনাকে আরও আকর্ষণীয় করে তোলা। অ্যানিমেশন বল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮ দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকেই বিশেষ ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন, যেখানে ম্যাচ বলটি লাফাতে দেখা যাবে। বিশেষ থিমের স্টিকার প্যাক শুধু চ্যাটেই নয়, ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট। এর ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য চালু করা হয়েছে বিশেষ থিমের স্টিকার প্যাক। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত কিংবা ম্যাচের নানা মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে শেয়ার করা যাবে। ফুটবল ডিরেক্টরি টুর্নামেন্টকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’। এখানে প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন। খেলার আপডেট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআইয়ের সাহায্যে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন। তবে নতুন ফিচার যুক্ত হলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষায় থাকবে। বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আরও পড়ুনব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপে নতুন ফিচার, গোপন তথ্য পাঠানো হবে আরও নিরাপদ কেএসকে

Go to News Site