Collector
খাওয়ার আগে পাকা আম ঘণ্টাখানিক পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি | Collector
খাওয়ার আগে পাকা আম ঘণ্টাখানিক পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি
Jagonews24

খাওয়ার আগে পাকা আম ঘণ্টাখানিক পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি

পাকা আমের মৌসুম মানেই বাজারজুড়ে রঙিন, রসালো আমের ভিড়। গ্রীষ্মের এই সময়ে আম অনেকের প্রিয় ফল। অনেকেই আম কিনে এনে ভালোভাবে ধুয়ে খান, কেউ আবার সরাসরি কেটে খেয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই এড়িয়ে যান, সেটা হলো পানিতে ভিজিয়ে রাখা। এই ছোট ভুলেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি। কীটনাশক ও রাসায়নিক দূর করতে সাহায্য করে আম গাছে ফলন বাড়াতে এবং পোকামাকড় থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলোর কিছু অংশ আমের খোসার উপর লেগে থাকতে পারে। শুধু পানি দিয়ে ধুলে সবসময় এই রাসায়নিক পুরোপুরি পরিষ্কার হয় না। কিন্তু আম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে খোসার ওপর থাকা ধুলা, ময়লা এবং কিছু ক্ষতিকর রাসায়নিক আলগা হয়ে বেরিয়ে আসে। ফলে আম তুলনামূলকভাবে নিরাপদভাবে খাওয়া যায়। অ্যান্টি-নিউট্রিয়েন্ট কমাতে সহায়ক আমের খোসায় কিছু প্রাকৃতিক যৌগ থাকে, যার মধ্যে ফাইটিক অ্যাসিড অন্যতম। এটি একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট, যা শরীরে কিছু পুষ্টি উপাদান শোষণে বাধা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, আম পানিতে ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিডের প্রভাব কিছুটা কমে যায়। ফলে শরীর আম থেকে ভিটামিন ও খনিজ উপাদান সহজে গ্রহণ করতে পারে। শরীরের অস্বস্তি কমাতে সাহায্য করে অনেকের ক্ষেত্রে বেশি আম খেলে শরীর গরম হয়ে যাওয়া, হালকা অস্বস্তি বা পেটের সমস্যা দেখা দিতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে আম কিছুটা ঠান্ডা হয় এবং এর তাপজনিত প্রভাব কমে। ফলে আম খাওয়ার পর হজমজনিত অস্বস্তি কিছুটা হলেও হ্রাস পায়। কষ ও আঠালো পদার্থ দূর করে আমের বোঁটার কাছ থেকে এক ধরনের আঠালো কষ বের হয়, যা শুধু ধুয়ে ফেললে সহজে যায় না। এই কষ কখনো কখনো ত্বকে লাগলে চুলকানি বা র‍্যাশ হতে পারে। এমনকি খাওয়ার সময় গলা বা মুখেও অস্বস্তি তৈরি করতে পারে।আম পানিতে ভিজিয়ে রাখলে এই কষ অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ফলে খাওয়ার অভিজ্ঞতা হয় আরও আরামদায়ক ও নিরাপদ। কতক্ষণ ভিজিয়ে রাখবেন? বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার আগে অন্তত ১-২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। সময় কম থাকলে কমপক্ষে ৩০ মিনিট পানিতে ডুবিয়ে রাখলেও উপকার পাওয়া যায়। সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার পানিতে আম ভিজিয়ে রাখা উচিত।আম খাওয়া শুধু স্বাদের বিষয় নয়, এটি স্বাস্থ্য সচেতনতার সাথেও জড়িত। তাই পরের বার আম কাটার আগে এই ছোট নিয়মটি মেনে চলুন, শরীরও থাকবে ভালো আর ফলের আসল পুষ্টিগুণও পাবেন আরও বেশি। সূত্র: হেলথশটস, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন গরমে ফ্রিজ নষ্ট হলেও খাবার ভালো রাখবেন যেভাবে রুটি দীর্ঘসময় নরম রাখতে আটা মাখবেন যেভাবে এসএকেওয়াই

Go to News Site