Jagonews24
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। তবে একদিন পরই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র মীর শাকরুল আলম সীমান্ত বিসিবি সভাপতি বরাবর দেয়া পদত্যাগ পত্রের চিঠিতে ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা মীর শাহে আলম সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং বিসিবির স্বার্থ বিবেচনায় পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন। এবারের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন। এর আগে রোববার নির্বাচনে ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি করে ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহিম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর (বসুন্ধরা রাইডার্স) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম ও আবাহনী ক্লাব লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা দুজনে পেয়েছেন সমান ৬৬টি করে ভোট। ৬৪ ভোট পেয়েছেন আসিফ রাব্বানি ও আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩টি ভোট। ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট আর ৬৫ ভোট পেয়েছেন সাকিব। এছাড়া ৫৩ ভোট পেয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি তথা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট ও উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। ক্যাটাগারি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি একজন সিরাজউদ্দিন মো. আলমগীর। ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল। সিলেট বিভাগের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের পরিচালক মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসকেডি/আইএইচএস/
Go to News Site